খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার ৩ নং সিন্দুকছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ডেবলছড়ি চৌধুরী পাড়া দূর্গম পাহাড়ী এলাকায় নিবাসী মংশিপ্রু মারমা , তার স্ত্রী পাইনু মারমা দি মারমা কো-অপারেটিভ লিমিটেডের সাধারণ সদস্য (হি: নং-২৯২০) পাইনু মারমা (২৮) এর বাড়িতে গত রবিবার সকালে গ্যাসলাইট থেকে আগুনের সুত্রপাত হয়ে বসত ঘর পুড়ে যায়।
২৮ আগস্ট-২০২২ খ্রি. রবিবার সকালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পাইনু মারমা ও তার স্বামী মংশিপ্রু মারমার পরিবারের হাতে ত্রাণ সামগ্রী দিলেন, মারমা সম্প্রদায়ে বিশ্বস্থ ও নির্ভরযোগ্য গণতান্ত্রিক অর্থলগ্নী প্রতিষ্ঠান, দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী, সুইচিংপ্রু মারমা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ব্যবস্থাপনা কমিটির সভাপতি, কংজাই মারমা, সদস্য, ডা. থুইসা মারমা, শিক্ষা কমিটির সহ-সভাপতি, কংঞো চৌধুরী, সাধারণ সম্পাদক, ম্রাসাথোয়াই মারমা ও পর্যবেক্ষণ কমিটির সাধারণ সম্পাদক ও মানিকছড়ি উপজেলা রংধনু কিন্ডার গার্ডেন স্কুল শিক্ষক উহ্লাপ্রু মারমা প্রমূখ।
দি মারমা কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নিবার্হী সুইচিংপ্রু মারমা, বলেন দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ইতি পূর্বেও সাধারণ সদস্যদের দুর্যোগের সময়ে ক্ষতিগ্রস্থ পরিবারে পাশে থেকেছেন। আগামীতে ক্ষতিগ্রস্থদের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ক্ষতিগ্রস্থ পাইনু মারমা ও তার স্বামী মংশিপ্রু মারমা ত্রাণ সামগ্রী হাতে পেয়ে প্রতিষ্ঠানে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
উল্লেখ্য যে, গত ২১ আগস্ট-২০২২ খ্রি. রবিবার দিনে গ্যাসলাইট থেকে সূত্রপাত হয়ে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ডেবলছড়ি ২১৫ নং মৌজা হেডম্যান, কংঞো চৌধুরী।
আগুনে তার পরিবার সমস্ত জিনিসপত্র ও প্রয়োজনীয় জাতীয় ভোটার আইডি কার্ড, জমি দলিল, ঘরে ফসলি ধান ও সন্তানদের বই, খাতা পুড়ে যায়।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ