খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ৩ নং সিন্দুকছড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ডেবলছড়ি চৌধুরী পাড়া এলাকায়, মংশিপ্রু মারমা (২৯)এর,বসত বাড়ি আগুনে পুড়ে যায়।

আগুনের সূত্রপাত কি ভাবে ঘটেছে তা এখনও জানা যায় নি।খবর পেয়ে এলাকায় গিয়ে লোক জনের কাছে যানতে চাইলে জানা যায় যে, আশেপাশে কোন লোক জন না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় নাই আর বাড়ির মালিক মংশিপ্রু মারমাও বাড়িতে ছিল না তাই আগুন নিভানো যায় নাই, আগুনে পুড়ে যাওয়া ঘরের মালিক মংশিপ্রু মারমা বলেন আমি ও আমার পরিবারের কেউ আশেপাশে না থাকায় সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমার পরিবারের মোট জনসংখ্যা ৫ জন, এখন আমি তাদের কে নিয়ে কোথায় থাকবো কি করবো কার কাছে যাবো কিছু ই বুঝতে পারছিনা। খাওয়া দাওয়া নাই ,পোশাক নাই ,থাকার ঘর নাই, সবকিছুই কেড়ে নিলো আগুনে।এখন কে বা কারা দাড়াবে এই খতিগ্রস্ত পরিবারের পাশে, মাথার উপর আকাশ আর পায়ের নিচে মাটি ছাড়া কিছুই নেই আমার, মংশিপ্রু মারমা কাতর মনে প্রকাশ করে যে বর্তমান এ অবস্থায় কোনো সাহায্য সহযোগিতা ছাড়া জীবন জাপান করা অসম্ভব, তাই আগুনে পুড়ে যাওয়া বাড়ির মালিক মংশিপ্রু মারমা, জাতী ,ধর্ম ,বর্ণ নির্বিশেষে সকলের কাছে সাহায্য চান।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ