চট্টগ্রাম দক্ষিণ জেলার আনোয়ারা উপজেলায় সড়ক দূর্ঘটনায় এক যুবক নিহত।

বিস্তারিত জানতে গিয়ে জানাযায় আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনীতে সড়ক দুর্ঘটনায় মো. মহিউদ্দীন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি বাঁশখালী উপজেলার চানপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সওদাগর পাড়ার মো. আহমেদ কবিরের ছেলে।

আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত জেলা পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার।

তিনি হাসপাতালে আনয়নকারীর বরাত দিয়ে বলেন, “চাতরী চৌমুহনীতে সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় মো. মহিউদ্দীন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ