আমিরে জামায়াতের বাগেরহাট আগমন উপলক্ষে যাত্রাপুরে জামায়াতে ইসলামীর শুভেচ্ছা মিছিল

বাগেরহাট জেলা প্রতিনিধি : মোঃ রাকিবুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট সদর উপজেলার অন্যতম একটি ইউনিয়ন যাত্রাপুর ইউনিয়নের উদ্যোগে এক শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আগামী ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজার মাঠে আগমন করবেন—

এই উপলক্ষেই উক্ত শুভেচ্ছা মিছিলের আয়োজন করা হয়।

শুভেচ্ছা মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট সদর উপজেলার সম্মানিত আমির ডাক্তার মাওলানা ফেরদাউস আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলার সম্মানিত সেক্রেটারি শেখ লিয়াকত আলী ।

এছাড়াও মিছিলে বারইপাড়া ইউনিয়ন ও যাত্রাপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার দায়িত্বশীল মোহাম্মদ মাসুম বিল্লাহ এবং সদর উত্তর থানা শাখার সভাপতি শেখ মোহাম্মদ রেজওয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শুভেচ্ছা মিছিলটি যাত্রাপুর ইউনিয়নের বড় মসজিদ থেকে শুরু হয়ে প্রধান সড়ক হয়ে মেঘনিস তলা, কাচারি ঘরের সামনে দিয়ে লাউপালা ব্রিজ অতিক্রম করে পুনরায় বাজার এলাকায় প্রবেশ করে। পরে মহাসড়ক হয়ে যাত্রাপুর ইউনিয়ন কার্যালয়ের সামনে এসে পরে বাজারের ভিতরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে বাজারের ভেতরে এক সংক্ষিপ্ত সমাবেশ ও বক্তব্য প্রদান করা হয়।
মিছিল চলাকালে নেতাকর্মীরা

“নারায়ে তাকবীর—আল্লাহু আকবার”,

“আমিরে জামায়াতের আগমন—শুভেচ্ছা ও স্বাগতম”,

“বাগেরহাটবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা”
সহ বিভিন্ন স্লোগান দেন।

বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, আগামী ২৭ জানুয়ারি আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের বাগেরহাট আগমন জেলার রাজনৈতিক ও সাংগঠনিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কর্মসূচি সফল করতে বাগেরহাটবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান তারা।

পরে দোয়া পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রোগ্রামটিকে সমাপ্তি ঘোষনা করা হয়।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ