কক্সবাজার ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৪ জনের মৃত্যু

কক্সবাজারের উখিয়া উপজেলায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে চারজনের প্রাণ গেছে। আহত হয়েছেন একজন।
শনিবার সকাল ১০টায় উপজেলার রাজাপালং ইউনিয়নের হিজলিয়া এলাকার শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে শাহপরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাইফুল ইসলাম জানান।
হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী বলে জানালেও তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।
স্থানীয়দের বরাতে সাইফুল বলেন, “কক্সবাজারমুখী অটোরিকশাকে একই দিক থেকে আসা একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং পাঁচজন আহত হন।
“স্থানীয়রা আহতদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।”
খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে বলে জানান তিনি।
মৃত চারজনের লাশ উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে পুলিশ।

