কাউনিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত স্কুল শিক্ষার্থী

১৬ই আগষ্ট ২০২২ইং রাত আনুমানিক ৯টার দিকে রংপুরে কাউনিয়া উপজেলার কুটির পাড় বাজার হতে মধুপুর যাওয়ার রোডে সানজিদা আক্তার (১৬) নামের এক ছাত্রী দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ওই শিক্ষার্থী কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোঃ ইব্রাহিম এর মেয়ে। পীরগাছা উপজেলার বড়দরগাহ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিল। তার এই অকাল মৃত্যুতে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাকে প্রথমে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে চলে যান। পরে স্থানীরা কাউনিয়া থানা পুলিশে খবর দিলে, জনতা পুলিশ মিলে তাকে চিকিৎসার জন্য কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়। এ বিষয়ে জানতে চাইলে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দৈনিক মানবাধিকার প্রতিদিন কে জানায়,বিষয়টি গুরুত্বের সহকারে দেখা হচ্ছে, তদন্ত চলছে অপরাধী যেই হোক আইনের আওতায় আনা হবে সানজিদার পরিবারের ধারণা প্রেম ঘটিত কারনে তাকে হত্যা করা হতে পারে। তথ্যটি নিশ্চিত করেছেন কুর্শা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ।

