মাদারীপুরের কালকিনিতে খালের পানিতে ডুবে মাহিম সরদার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মাহিম উপজেলার পূর্বএনায়েতনগর এলাকার কালাই সরদারচর গ্রামের রাশেদ সরদারের ছেলে। আজ বুধবার সকালে কালকিনি থানা পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এলাকা ও পুলিশ সূত্রে জানাগেছে, শিশু মাহিম তীব্র গড়ম সহ্য করতে না পেরে সরদার বাড়ির পাশের খালের পানিতে একা গোসল করতে যায়। এসময় হঠাৎ করে মাহিম সরদার গভীর পানিতে ডুবে যায়। পরে মঙ্গলবার সন্ধ্যায় অনেক খোঁজাখুঁজি শেষে তার মৃতদেহ পানির উপরে ভাসমান অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করেন।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন জানান, খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশু মাহিমের মৃত্যু হয়েছে। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ