সোমবার, ৮ আগস্ট,২০২২

 

গাজীপুরের কালিয়াকৈরে বাসের ধাক্কায় হাইওয়ে পুলিশের এক সদস্যের মৃত্যু হয়েছে।
উপজেলার সূত্রাপুর এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শনিবার রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে গোড়াই হাইওয়ে পুলিশের ওসি মোল্লা টুটুল হোসেন জানান।

মৃত মনির হোসেন (২৫) ধামরাই থানার কান্দাপাড়া এলাকার মো. শাজাহানের ছেলে। তিনি গোড়াই হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।
ওসি বলেন, পুলিশের একটি সুত্রাপুর এলাকায় গাড়ি টহল দিচ্ছিলো। এ সময় মনির গাড়ির পেছনের সিটে বসে ছিলেন। পথে পেছন থেকে একটি বাস পুলিশের গাড়িতে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
“মনির এ সময় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ