সোমবার, ৮ আগস্ট,২০২২

 

গাজীপুরের জয়দেবপুর টু চান্দনা-চৌরাস্তাগামী সড়কে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ অভিযান চালায় বাসন থানা পুলিশ।

রবিবার বিকালে গাজীপুর মহানগর বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মালেক খসরু খান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- শহিদুল ইসলাম নবাব (২৪), মো. মোবারক হোসেন (১৯), মো. মামুন (২৪), সিরাজুল ইসলাম সিফাত (২১), মো. দেলোয়ার হোসেন দেলু (২৮) ও মো. রিপন মিয়া (২৮)।

পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে জয়দেবপুর টু চান্দনা-চৌরাস্তাগামী রাস্তার ওপর অভিযান চালানো হয়। এসময় ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও চার-পাঁচজন সদস্য দৌড়ে পালিয়ে যায়। পরে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ২টি চাপাতি, ২টি সুইচ গিয়ার চাকু ও ৬টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।

এই ঘটনায় বাসন থানায় মামলা রুজু হয়েছে। এছাড়াও আসামিদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা চলমান বলে জানান ওসি মো. মালেক খসরু খান।।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ