গাজিপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ওসি প্রত্যাহার
আপডেটঃ আগস্ট ৮, ২০২২ | ৪:২২
112 ভিউ

সোমবার, ৮ আগস্ট,২০২২
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ওসি মোঃ ইসমাইল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। রবিবার দুপুরে তাকে ওই থানা থেকে প্রত্যাহার করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, কমিশনার মোল্যা নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গঠন হওয়ার পর থেকে প্রায় চার বছর ধরে ওসি ইসমাইল হোসেন গাছা থানার অফিসার্স ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
পুলিশ কমিশনার বলেন, তাকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করে রবিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
সর্বশেষ সংবাদ

