চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম দক্ষিণ জেলায় লোহাগাড়া উপজেলায় শ্রী শ্রী জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে এই র‍্যালীর নেতৃত্ব দিচ্ছেন লোহাগাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ উল্লাহ। এই বিষয়ে জানাযায় ১৮ আগস্ট সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এ শোভাযাত্রা শুরু হয়।
শোভাযাত্রা ও আনন্দ র‍্যালীতে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) এম ইব্রাহীম কবির,নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান, লোহাগাড়া থানার ওসি(তদন্ত) মুুহাম্মদ সাইফুল ইসলাম,লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার যুযুৎসু যশ চাকমা, শিক্ষকনেতা ও সনাতনী সম্প্রদায়ের নেতা বাবু সুনীল কুমার চৌধুরী, রাজু ধর, সহ সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ