খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় সি এন জি চালক ও মালিক সমবায় সমিতি লিঃএর ঘোষিত তপসিল অনুযায়ী আজ ৫ ই সেপ্টেম্ভর নবসৃষ্ট গুইমারা উপজেলাধীন সি এন জি চালক ও মালিক সমবায় সমিতি লিঃ এর নির্বাচন গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

গুইমারা উপজেলাধীন সি এন জি চালক ও মালিক সমবায় সমিতি লিঃ রেজিঃ নং ৫৯৪/ খাগড়া এর পরিচালনা পরিষদের ত্রি বার্ষীক নির্বাচনে সংঘঠনটিতে মোট ভোটার সংখ্যা ২৫৩, সংশোধীত ২৬০ জন। মোট ৯ টি পদে লড়াই করছেন ২৩ জন প্রার্থী।
২৬০ টি ভোটের মধ্যে মোট ভোট সংগ্রহ হয় ২৪৫টি ।

সভাপতি প্রার্থী জনাব মোঃ ফোরকান আলী ১৫৬ ভোট পেয়ে নির্বাচিত, সহ সভাপতি প্রার্থী জনাব মোঃ দেলোয়ার হোসেন ৯৫ ভোট পেয়ে নির্বাচিত, সাধারণ সম্পাদক প্রার্থী জনাব মোঃ নুরুল ওহাব ১৩৪ ভোট পেয়ে নির্বাচিত, যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী জনাব মোঃ মহিউদ্দিন ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত, কোষাধ্যক্ষ প্রার্থী জনাব মোঃ দেলোয়ার হোসেন ১১৮ ভোট পেয়ে নির্বাচিত, লাইন সম্পাদক প্রার্থী জনাব মোঃ নেজাম উদ্দিন সুমন ১৩৬ ভোট পেয়ে নির্বাচিত, সম্মানিত সদস্য প্রার্থী ১/ জনাব মোঃ মর্তুজা মিয়া ১১৬ ভোট পেয়ে নির্বাচিত, ২/ জনাব কাজী মোঃ নুর নবী সোহেল ১১৩ ভোট পেয়ে নির্বাচিত, ৩/ জনাব মোঃ ছিদ্দিক আলী ৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

কয়েকজন ভোটারের সাথে কথা বলে জানা যায় নির্বাচন অবাধ ও সুষ্টভাবে পরিচালিত হয়েছে বলে মনে করেন তারা।

নির্বাচন পরিচালনা কর্মকর্তা নির্বাচন সুষ্ট পরিবেশে হয়েছে বলে নিশ্চিত করেন।

এদিকে গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু মেমং মারমা নির্বাচন পরিচালনা কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনী,জনপ্রতিনিধি, সাংবাদিক সহ নির্বাচিত সকলকে অভিনন্দন জানান।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ