জয়পুরহাটে জুলাই আন্দোলনের ঘটনায় দায়েরকৃত হত্যা ও বিস্ফোরক মামলায় কালাই উপজেলার ৭ জন আওয়ামী লীগ নেতাকর্মীর ঠাঁই হলো কারাগারে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাদের আবেদন প্রত্যাখ্যান করেন।

​কারাগারে পাঠানো নেতারা হলেন:

​ফজলুর রহমান (সাধারণ সম্পাদক, কালাই উপজেলা আ.লীগ)

​জিয়াউর রহমান (সভাপতি, কালাই উপজেলা যুবলীগ)

​রফিকুল ইসলাম ও আকবর আলী (ইউনিয়ন আ.লীগ সভাপতি)

​এবং আরও ৩ জন সক্রিয় নেতাকর্মী।

​পাবলিক প্রসিকিউটর (পিপি) শাহানুর রহমান শাহীন জানান, মামলার গুরুত্ব বিবেচনা করে এবং আসামিরা দীর্ঘদিন পলাতক থাকায় আদালত এই কঠোর আদেশ দিয়েছেন। আদালতের এই আদেশকে কেন্দ্র করে আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ