মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের নির্দেশক্রমে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জ জনাব মোঃ জাকেরিয়া হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জ পুলিশের এসআই(নিঃ)/মোঃ ইশানুর রহমান এর নেতৃত্বে একটি আভিযানিক দল ২৭/০৯/২০২২খ্রিঃ ২২.৩৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ থানাধীন পৌরসভার অর্ন্তগত রানীগ্রাম বাজারস্থ শ্রী গনেশ বিশ্বাস(২৮), পিতা-শ্রী রামচন্দ্র বিশ্বাস, মাতা-শ্রীমতী অরুনা বিশ্বাস, সাং-রানীগ্রাম মধ্যপাড়া, থানা ও জেলা-সিরাজগঞ্জ এর জুয়েলারী দোকনের সামনে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করিয়া আসামী ১। মোঃ হাবিব সেখ(২৮), পিতা-মোঃ আব্দুল হালিম, মাতা-সাজেদা বেগম, সাং-কোবদাসপাড়া, থানা ও জেলা-সিরাজগঞ্জ’কে গ্রেফতার করে। উক্ত ঘটনাস্থল থেকে ৬০(ষাট) পিচ ইয়াবা ট্যাবলেট ও ২০ (বিশ) গ্রাম হেরোইন উদ্ধার করে।এ সংক্রান্তে সিরাজগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ