জেলা গোয়েন্দা শাখা সিরাজগঞ্জ কর্তৃক ১০০০পিছ ইয়াবা ট্যাবলেটসহ ১ জন আটক

মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের নির্দেশক্রমে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জ জনাব মোঃ জাকেরিয়া হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ)/খোকন চন্দ্র সরকার ও এসআই(নিঃ)/লিটন কুমার সাহা’সহ একটি আভিযানিক দল ২৩/০৯/২০২২খ্রিঃ সকাল ০৬.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বেলকুচি থানাধীন বেলকুচি পৌরসভার অর্ন্তগত চালা উত্তরপাড়া সাকিনস্থ ধৃত আসামী মোঃ রাসেল চৌধুরী(৩৪) এর বসতবাড়িতে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ রাসেল চৌধুরী(৩৪), পিতা-মৃত গিয়াস উদ্দিন চৌধুরী, মাতা-মোছাঃ রেবেকা বেগম, সাং-চালা উত্তর, থানা-বেলকুচি, জেলা-সিরাজগঞ্জ’কে ১০০০(এক হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট’সহ গ্রেফতার করে। এ সংক্রান্তে বেলকুচি থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

