শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

গাজীপুরের টঙ্গীতে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টার দিকে টঙ্গীর নিমতলি রেলগেট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার সকালে স্থানীয়রা ওই এলাকায় লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই যুবককে হত্যার পর লাশটি ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

টঙ্গী পূর্ব থানার ওসি জাবেদ মাসুদ বলেন, নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ