স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার মৃত্যুর খবরটি ঠিক নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরটি গুজব বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম জানান, ডা. সেব্রিনা ফ্লোরা গুরুতর অসুস্থ। তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন। তবে তিনি বেঁচে আছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবরটি গুজব মন্তব্য করে তিনি বলেন, ডা. সেব্রিনা ফ্লোরার শারীরিক অবস্থা বিশেষ ভালো নয়। আইসিইউতে ভেন্টিলেশনে রয়েছেন। তার অবস্থা কিছুটা সংকটাপন্ন।
তিনি ফ্লোরার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ