ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ভবনের অষ্টম তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

আজ বৃহস্পতিবার (১ সেপ্টম্বর) সকাল ৭টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে।
তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ।
তিনি বলেন, ডিএনসিসি ভবনে লাগা আগুন নেভাতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান তিনি।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ