দাঁড়িপাল্লার প্রার্থী জয়নাল আবেদীন কে সমর্থন দিয়ে মনোনয়ন প্রত্যাহার করলেন এনসিপি ও খেলাফত মজলিসের প্রার্থী

গোয়াইনঘাট সিলেট: মোঃ মনিরুজ্জামান মনির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দশ দলীয় জোটের প্রার্থী ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীনের দাঁড়িপাল্লা মার্কায় সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করলেন এনসিপি ও খেলাফত মজলিসের সংসদ সদস্য পদপ্রার্থীরা।

২০ জানুয়ারি দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন প্রত্যাহার করেন এনসিপির সংসদ সদস্য পদপ্রার্থী প্রকৌশলী রাশেল উল আলম ও খেলাফত মজলিসের প্রার্থী আবুল হাসান ওসামার পক্ষে খেলাফত মজলিসের কেন্দ্রীয় মাওলানা দিলওয়ার হোসাইন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরের আমীর ফখরুল ইসলাম, নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল, এনসিপি সিলেট জেলার আহব্বায়ক এডভোকেট আফজালুর রহমান সহ দশ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ।

এসময় এনসিপির প্রার্থী প্রকৌশলী রাশেল উল আলম বলেন–বাংলাদেশের পক্ষে, দশ দলীয় জোটের প্রার্থীকে সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করলাম সিলেট-৪ আসনে এনসিপি সহ দশ দল জয়নাল আবেদীন এর দাঁড়িপাল্লার পক্ষে মাঠে ময়দানে কাজ করবে।

উল্লেখ্য যে প্রায় সাড়ে চার লক্ষ ভোটার ও তিনটি উপজেলা ও ২৭ টি ইউনিয়ন নিয়ে গঠিত সিলেটের সর্ব বৃহৎ আসন এটি। এ আসনে বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে দশ দলীয় জোটের প্রার্থী হয়ে প্রতিদন্ধিতা করছেন জয়নাল আবেদীন। জয়নাল একাধারে জৈন্তাপুর উপজেলা পরিষদের দুই বারের চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারি এবং জৈন্তিয়া ১৭ পরগনা শালিস কমিটির অন্যতম সমন্বয়ক।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ