দিনাজপুরের বিরোল ও বোচাগঞ্জে বিভিন্ন কর্মসূচীতে প্রধান অতিথি নৌ পরিবহন প্রতিমন্ত্রী, খালিদ মাহমুদ চৌধুরী এমপি

১৯ আগষ্ট শুক্রবার সকাল ১০টায় বিরোল উপজেলা নির্বাহী অফিসার এর সভাপতিত্বে বিরোল কামার পারায় ,গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা র বিষেশ উপহার মুক্তি যোদ্ধাদের জন্য আবাসন নির্মান প্রকল্পের আওতায় বীর নিবাস নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি নৌ পরিবহন প্রতি মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। সকাল ১১টায় ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, এ সময় উপস্থিত ছিলেন বিরোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিরোল পৌরসভার মেয়র আলহাজ্ব আবুজার রহমান সাগর, সাধারন সম্পাদক রমাকান্ত রায়,
উপজেলা নির্বাহীঅফিসার প্রমুখ। এছাড়াও বোচাগন্জে বিকাল ৩টায় মেলাগাছি বাসুদেব মন্দির পরিচালনা কমিটির আয়োজনে ও জন্মাষ্টমী উৎযাপন কমিটির উদ্দোগে বর্নাঢ্য শোভাযাত্রা সেতাবগন্জ পৌর শহরের প্রধান, প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলাগাছি বাসুদেব মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, সভায় প্রতিমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশে অসামপ্রদায়িকতার বীজ রোপন করেছেন বঙ্গবন্ধু। অপরদিকে বঙ্গবন্ধু গোল্ড কাপ ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অুষ্ঠিত হয়, খেলায় মোল্লাপাড়া সঃ প্রাঃবিদ্যালয় ও মেলাগাছি সঃ প্রাঃ বিদ্যালয় ১গোলের ব্যাবধানে জয় লাভ করায় প্রধান অতিথি নৌ পরিবহন প্রতি মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বিজয়ী দলের মাঝে গেল্ড কাপ ট্রফি তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন বোচাগন্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক মোঃআফছার আলি, মোঃআসলাম মেয়র সেতাবগন্জ পৌরসভা, উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, নুরল আনোয়ার চৌধুরী প্রমুখ।

