নান্দাইলে অটো রিক্সা শো-রুমে দুর্ধর্ষ চুরি।

মোঃ কামরুজ্জামান রুবেল
বিশেষ প্রতিনিধি (ময়মনসিংহ)
ময়মনসিংহে নান্দাইল উপজেলাধীন নান্দাইল পৌরসভার ৭নং ওয়ার্ডে গত (২৪ অক্টোবর) দিবা গত রাতে আচারগাঁও জলসিড়ি বাসস্ট্যান্ড এর উত্তর পাশে আচারগাঁও ব্রীজ সংলগ্ন সাইফুল অটো হাউজ থেকে প্রায় তিন লাখ টাকা মূল্যের ব্যাটারী, চার্জার ও অটো রিক্সার নতুন চাকা সহ অটো রিক্সা মেরামতের যন্ত্রাংশ চুরি। সাইফুল অটো হাউজ এর মালিক মোঃ সাইফুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, গতকাল বৈরী আবহাওয়ার জন্য একটু আগেই শো-রুম বন্ধ করে বাড়ি চলে যাই। শো-রুম খোলার জন্য বরাবরের মতো সকালে এসে, শো-রুমের শাটারের তালা ভাঙা দেখে তাড়াতাড়ি শোরুমের শাটার খুলি এবং ভিতরে থাকা কিছু মালামাল ছড়িয়ে ছিটিয়ে আছে দেখতে পাই আর কিছুদিন পূর্বের চালানের নতুন পঁচিশটি ব্যাটারি, দুইটি চাকা, ছয়টি অটো রিক্সার চার্জার ও অটো রিক্সার মেরামতের যন্ত্রপাতি শো-রুম থেকে চুরি হয়েছে বুঝতে পারি। তার পর আমার এক প্রতিবেশী আমাকে জানায়, তার মাকে নিয়ে গত ভোর রাতে হাসপাতালে যাওয়ার সময়, আমার শো-রুমের সামনে একটি পিকআপ ভেন দাঁড়িয়েছিল। সাইফুল ইসলাম সংবাদমাধ্যম কর্মীকে আরো জানায়, আমি চুরির বিষয়টি নিশ্চিত হওয়ার কিছুক্ষণ পরেই নান্দাইল মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছি। নান্দাইল পৌরসভার জলসিড়ি বাসস্ট্যান্ড সাইফুল অটো হাউজ এর কাছের মেসার্স মায়ের দোয়া ইলেকট্রনিক এর মালিক রেজাউল করিম রানার সাথে কথা বললে তিনি বলেন, তিন বছর পূর্বে আমার দোকানের ক্যাস বক্সে রাখা চার লাখ টাকা শো-রুম ও ক্যাস বক্সে তালা ভেঙে চুরি হয়। আমার শোরুমে চুরি হওয়ার পর আমিও থানায় অভিযোগ করেছিলাম। কিন্তু কোন প্রতিকার পাইনি। মালামাল উদ্ধারে ও চুর-চক্রকে সঠিক তদন্ত সাপেক্ষ আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে স্থানীয় জনতা। এ বিষয়ে নান্দাইল মডেল থানার এস. আই. নূর আলম জানান, সাইফুল ইসলাম থানায় অভিযোগ দিয়েছ। ইতিমধ্যে ঘটনা স্থল পরিদর্শন করেছি। আইনানুগ ব্যবস্থা অব্যাহত রয়েছে।


