মোঃ কামরুজ্জামান রুবেল(বিশেষ প্রতিনিধি) ময়মনসিংহ নান্দাইলে ১১নং খারুয়া ইউনিয়নের আবদুল্লাপুর চাঁনপুর গ্ৰামে গড়ে উঠা প্লাষ্টিকজাত দ্রব্যাদি কাটিং করার ফলে এলাকায় মারাত্মক ক্ষতির প্রভাব বিস্তার করেছে। বিশেষ করে বিষাক্ত রাসায়নিক পদার্থ জাতীয় প্লাষ্টিক বোতল কাঁটার কারণে এলাকাবাসীকে মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।

সিজনাল ধান পাট ফসলাদিসহ ফলজ গাছপালার ব্যাপক ক্ষতি হচ্ছে। ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় এ রকম একটা প্লাষ্টিকজাত দ্রব্যাদি কাটিং করার কারখানা স্থাপন করা হলেও কারখানার মালিক মোঃ রফিকুল ইসলাম সরকার প্রভাবশালী হ‌ওয়ায় ভয়ে কেহ প্রতিবাদ করার সাহস পায় না।

অভিযোগের প্রেক্ষিতে কারখানা এলাকায় সরজমিনে গিয়ে দেখা যায় আবাসিক এলাকার চারপাশে সিজনাল শাকসবজি বাগানসহ বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ বিবর্ণ হয়ে গেছে। কারখানার পাশের একজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, নান্দাইল, ঈশ্বরগঞ্জ, ত্রিশাল এবং গফরগাঁও এলাকা থেকে প্রতিদিন শত শত মণ প্লাষ্টিক জাতীয় পুরাতন দ্রব্যাদি আসে এই কারখানায়। বিষাক্ত বর্জের দুর্গন্ধে এলাকায় বাস করা কষ্টকর হয়ে পড়েছে।

এলাকাবাসী উক্ত অবৈধ কারখানা বন্ধ সহ অবিলম্বে মালিক কে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ