বিশষে প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদর নান্দাইল বাজারে ২৪ সেপ্টেম্বর শনিবার রাতে ২টি স্বর্নের দোকানে সংগঠিত দুঃসাহসিক ডাকাতির ঘটনায় সোমবার ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ৪ জন ডাকাত কে গ্রেপ্তার করেছেন। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃমিজানুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার কৃতরা হচ্ছে।

নবাবগঞ্জ উপজেলার বালেঙ্গা গ্রামের রমজান বেপারীর পুত্র জসিম বেপারী (৩৫),শেখ রিফাজ উদ্দিনের পুত্র শেখ সুজন (৩৩),সায়েদ মোল্লার পুত্র সামসু উদ্দিন মোল্লা (৩৫) ও একই উপজেলার রাজাপুর গ্রামের রাজা আলীর পুত্র আসাদুল,(২৫)। অফিসার ইনচার্জ জানায় গ্রেপ্তার কৃতদের ০৭ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছে।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ