জ্বালানী তেল, পরিবহন ভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় সকল প্রকার দ্রব্যমূল্য বৃদ্ধি ও ভোলায় শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশের গুলিতে জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম এবং স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কমৃসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেত্রকোনা পৌর শাখা এই কর্মসূচীর আয়োজন করে।

নেত্রকোনা পৌর বিএনপির সভাপতি আব্দুল ওয়াহাব ভূঁইয়া’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী, জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক, বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য এডভোকেট ড. আরিফা জেসমিন নাহীন, জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খান, সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মাহ্ফুজুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, যুগ্ম আহবায়ক বজলুর রহমান পাঠান, যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা কৃষক দলের সভাপতি সালাহ্উদ্দিন খান মিল্কী, জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মশু, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, সিঃ সহ-সভাপতি ওয়ারেছ উদ্দিন ফারাস, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আজহারুল ইসলাম কমল, জেলা তাতীদলের সভাপতি আজিজুল হক, জেলা শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজা খোকন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী, সহ-সভাপতি এস এম দেলোয়ার হোসেন, সামছুল হুদা শামীম, সুজন চৌধুরী, মীর তোফায়েল হোসেন, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য ফ্রন্টের সম্পাদক শ্যামল ভৌমিকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যার্থ, ভোট চোর, স্বৈরাচারী, কর্তৃত্ববাদী, শেখ হাসিনা সরকারের অবিলম্বে পদত্যাগ এবং নিরপেক্ষ সরকারের অধীনে সকলের অংশ গ্রহনে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জোর দাবী জানান।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ