মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

 

হোসেনি দালানের ইমামবাড়া থেকে সকাল ১০টায় বের হওয়া মিছিলটি বকশিবাজার, উর্দুরোড, লালবাগ চৌরাস্তা, ঘোড়া শহীদের মাজার, আজিমপুর, নিউমার্কেট হয়ে ধানমণ্ডি দুই নম্বর সড়কের লেক পাড়ে কারবালার ময়দান নাম স্থানে গিয়ে শেষ হয়।
সরেজমিনে দেখা যায়, মিছিলে ধর্মীয় স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন, রঙিন পতাকা হাতে নিয়ে চলতে দেখা গেছে পুরুষ, তরুণ, নারীদের।

উপস্থিত ছিলেন বয়স্ক থেকে শিশুরাও।
কালো-লাল-সবুজের নিশান উড়িয়ে কারবালার শোকের মাতম ওঠে শত শত মানুষের অংশ নেওয়া এই মিছিলে। বুক চাপড়ে ‘হায় হোসেন, হায় হোসেন’ কান্নার মাতম ধ্বনি তুলে এগিয়ে যায় মিছিলটি।
মিছিলের প্রথম অংশে দুটি কালো গম্বুজ বহন করা হয়েছে। জানা গেছে, বিবি ফাতেমাকে স্মরণ করে এই গম্বুজ বহন করা হয়েছে। মিছিলে কালো কাপড় দিয়ে হোসাইন (রা.)-এর প্রতীকী মরদেহ বহন করেন মিছিলে উপস্থিত মানুষেরা।
তাজিয়া মিছিলকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। মিছিলের সঙ্গেও ছিল পুলিশ।।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ