পোরশায় কৃষকের২০ হাজার আম গাছ কাটলো দুর্বৃত্তরা

নওগাঁর পোরশায় আব্দুস সালাম নামের এক কৃষকের প্রায় ২০ হাজার আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুস সালাম বাদি হয়ে পোরশা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।
জানা গেছে, উপজেলার বারিন্দা গ্রামের মৃত আনু মাহালতের ছেলে আব্দুস সালাম তার প্রায় ১০ বিঘা জমির মধ্যে সাত বছর আগে ১৫০টি আমগাছ রোপণ করেছিলেন, এক বছর আগে আরও ২০ হাজার আমের চারা রোপণ করেন তিনি। গতকাল সকালে দুর্বৃত্তরা গাছগুলো কেটে ফেলে।
গাছের মালিক আব্দুস সালাম জানান, ঘটনার সময় আমরা বাগানে ছিলাম না। পূর্ব শত্রুতার জের ধরে দুর্র্বৃত্তরা গাছগুলো কেটে ফেলেছে। এ ঘটনায় তার সাড়ে ১৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি
পোরশা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান, এ বিষয়ে তাকে কেউ জানায়নি, লিখিতভাবে কেউ অভিযোগ করলে তিনি বিষয়টি দেখবেন।

