ফরাজী কল্যাণ ফাউন্ডেশন এর আয়োজনে বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচি

গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। গাছ লাগানো পূণ্যের কাজ।পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা অনস্বীকার্য। পরিবেশের ভারসাম্য রক্ষা ও পরিবেশের সৌন্দর্য বর্ধণে “ফরাজী কল্যাণ ফাউন্ডেশন” এর আয়োজনে ১৬ ই আগস্ট মঙ্গলবার বিকালে ২০০ শত আম জাম কাঠাল পেয়ারা ও জলপাই বৃক্ষ ফ্রী রোপণ ও বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেছে নরসিংদীর পলাশ উপজেলার পাঁচদোনা ইউনিয়ন এর চরমাহমুদপুরের ফরাজী বাড়ী মাদ্রাসায়।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করা হয়। এরপর অতিথিগণ তাদের আসন গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সঞ্চালনা করেন পলাশের পাপড়ির সংগঠক শেখ মাহমুদ রাসেল।
নরসিংদী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইন স্পেন এর প্রতিনিধি আবু বক্কর তামিম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান উদ্বোধনে ছিলেন মাধবদী সেচ্ছাসেবী সংগঠন ফোরাম এর সাধারণ সম্পাদক মো. রোমান মিয়া, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী সেচ্ছাসেবী সংগঠন ফোরাম এর সভাপতি আল-আমিন রহমান, এছাড়া অন্যান্যদের উপস্থিত ছিলেন পাঁচদোনা ইউনিয়ন এর ৫নং ওয়ার্ড এর সাবেক মেম্বার কাইয়ূম ফরাজী, সাহিত্যের সন্ধানে এর প্রতিষ্ঠাতা সভাপতি আসাদ সরকার, সাহিত্যের সন্ধানে নরসিংদী জেলা সভাপতি হাজী আবেদ আলী কলেজের প্রভাষক বেলাল হোসেন, নরসিংদী জেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাধবদী থানার সভাপতি মারুফ মিয়াসহ নানাপেশার মানুষ সহ এলাকার সুশীল সমাজ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম ফরাজী।

