জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় ক্ষুদে ডাক্তার কার্যক্রম শুভ উদ্বোধন হয়েছে।

শনিবার ২০ আগষ্ট দুপুরে বাট্টাজোড় নগর মাহমুদ উচ্চ বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে ক্ষুদে ডাক্তার কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহ কারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বী,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আজিজুল হক, বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান জুয়েল, বাট্টাজোড় নগর মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুনুর রশিদ সিদ্দিকি, বাট্টাজোড় নগর মাহমুদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোতালেব সরকার, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন সাধারণ সম্পাদক আল মোজাহিদ বাবু প্রমূখ ।

উল্লেখ্য যে, ২০ আগষ্ট হতে আগামি ২৬ আগষ্ট পর্যন্ত চলবে এই কার্যক্রম।।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ