বগি উল্টে ঢাকা সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ।
আপডেটঃ আগস্ট ১৫, ২০২২ | ৬:৪৩
96 ভিউ

গাজীপুরে ঢাকা-জয়দেবপুর রেল সড়কের ধীরাশ্রম এলাকায় পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসের তিনটি যাত্রীবাহী বগি উল্টে গেছে। এতে ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
রোববার (১৪ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের ইনচার্জ রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসের তিনটি বগি উল্টে গিয়ে লাইনচ্যুত হয়। এতে ঢাকা-রাজশাহী, উত্তরবঙ্গ ও উত্তর-পশ্চিমবঙ্গগামী সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
তবে যাত্রীবাহী বগি উল্টে যাওয়ায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
সর্বশেষ সংবাদ

