খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগ গুইমারা উপজেলা শাখার উদ্যোগে সারাদেশ ব্যাপী বিএনপির নৈরাজ্য এবং অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল।

বুধবার (৩১ আগষ্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে বাংলাদেশে ছাত্র লীগ গুইমারা উপজেলা শাখার সভাপতি আনন্দ সোমের নেতৃত্বে সারাদেশ ব্যাপী বিএনপির নৈরাজ্য এবং অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় মিছিলটি গুইমারা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলিয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে ছাত্রলীগের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, জামাত-বি.এন.পি রাজাকার হুশিয়ার সাবধান, লড়াই লড়াই লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই এ ধরনের বিভিন্ন স্লোগানের মাধ্যমে জামাত-বি.এন.পি’র দোষরদের হুশিয়ারী সংকেত দেয়া হয়।গুইমারা উপজেলা ছাত্রলীগ সভাপতি আনন্দ সোম বলেন, শান্তিপূর্ন এদেশে জামাত-বি.এন.পি’র দোষররা আবার মাথা চাড়া দিয়ে ওঠার অপচেষ্টা চালাচ্ছে। তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। আমরা দৃঢ় প্রত্যয়ে বলতে চাই, এদেশে আর কোন অপশক্তিকে মাথা তুলে দাড়াঁতে দিবো না। বাংলাদেশ ছাত্রলীগ তাদের প্রতিরোধ করতে ঐক্যবদ্ধ রয়েছে। এসময় গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবু মেমং মারমা, সহ-সভাপতি সমিরণ পাল,সহ-সভাপতি জনাব মোঃ আবু তাহের, জনাব মোঃইব্রাহীম মীর,বাবু সুইমংমারমা, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব কুমার শীল,২নং হাফছড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক, আমিনুল ইসলাম, মোঃ সালাউদ্দিন,মোঃ হাসানুজ্জামান,গুইমারা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মিরাজ,শাহাদাত হোসেন রিজন সাচিং মারমা,রেজাউল আলম শুভ,অনিক পাটোয়ারি, বিজয় দত্ত,ওমর ফারুক আকাশ,করিমুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ