সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহান স্থপতি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার ২৬ আগষ্ট সন্ধ্যা ৭ ঘটিকায় ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার বাইপাইলে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করেন বাংলাদেশ প্রেসক্লাব আশুলিয়া থানা শাখা।

বাংলাদেশ প্রেসক্লাব আশুলিয়া থানা কমিটির সভাপতি মোঃ বাবুল আহমেদ এর সভাপতিত্বে ও বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব আশুলিয়া থানা কমিটির সহ-সভাপতি মোঃ বাবুল শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শামসুল হক, দৈনিক আমার সংগ্রাম পত্রিকার সাব- এডিটর ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ এর ঢাকা জেলা উত্তর কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ ইউসুফ আলী খান, এশিয়ান টিভির ঢাকা উত্তর পশ্চিম এর স্টাফ রিপোর্টার নাসিম খান, আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি নুর হোসেন, নজরুল ইসলাম, মোঃ রমজান আলী, জামাল হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় সাংবাদিক নেতারা বলেন, ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব পরিবারে স্বাধীনতা বিরোধী কুচক্রী মহল নির্মম ভাবে হত্যা করে। দেশ বিরোধী এই সব খুনিদের মধ্যে যারা এখনও বিদেশের মাটিতে অবস্থান করেছে তাদেরকে অতি দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার জন্য আইন প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

পরিশেষে ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত এবং জননেত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ