বান্দরবানের লামায় ইউপি সদস্যের উপর হামলার ঘটনায় রাজনৈতিক প্রভাব বিস্তারের অপচেষ্টার অভিযোগ

ক্রাইম রিপোর্টার , মোঃ আবু বক্কর সিদ্দিক, বান্দরবান প্রতিনিধি
আজ ৯ জানুয়ারী ২০২৬ ইং শুক্রবার অভিযোগ সূত্রে জানা যায় বান্দরবান জেলার লামা উপজেলাধীন ৫ নং সরই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ভিকটিম জামাল উদ্দিন কে মারধর করে আব্দুল হালিম গং ।
গত ০৬ জানুয়ারী ২০২৬ ইং তারিখে এ ঘটনা ঘটে ৫ নং সরই ইউপিস্ত কেয়াজু পাড়া বাজারে ভিকটিম জামাল উদ্দিন জানান মোবাইল রিচার্জ করার জন্য মায়ের দোয়া টেলিকম সেফায়েত এর দোকানে গেলে পাশে উৎপেতে থাকা অভিযোগক্ত আব্দুল হালিমের মেয়ে রেহেনা আক্তার ইউপি সদস্য ভিকটিম জামাল উদ্দিন কে পায়ের জুতা দিয়ে প্রকাশ্য দিবালোকে উপস্থিত জনসম্মুখে , দুটি ভারি মারে।
এরপর ভিকটিম জামাল উদ্দিন প্রানভয়ে ঘটনাস্থল ত্যাগ করে হিমছড়ি এলাকায় হেলাল এর চেয়ের দোকানে গেলে সেখানে অভিযোগক্তরা ৭ জন একত্রিত হয়ে লাঠি সুঠা দিয়ে এলোপাথাড়ি মারধর শুরু করে এতে ভিকটিম জামাল উদ্দিন গুরুতর আহত হন পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন ।এরপর ঘটনায় ভিকটিম এর ছোট বোনের জামাই আব্দুল আজিজ বাদী হয়ে ৭ জন কে বিবাদী করে লামা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
বাদী অভিযোগে উল্লেখ করেন ঘটনার দিন , ভিকটিম কে মারধরের পর ভিকটিম জামাল উদ্দিনের সাথে থাকা ভিভো ওয়াই ৩৬ মডেল এর একটি স্মার্টফোন জার মূল্য ২৭ হাজার টাকা এবং একটি বাটন ফোন এবং নগদ ১ লক্ষ ১০ দশ হাজার টাকা জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যায় অভিযোগক্ত আব্দুল হালিম।

এদিকে অনুসন্ধানে জানা যায় ঘটনার মূল হোতা আব্দুল হালিম ও ভিকটিম জামাল উদ্দিনের মধ্যে দীর্ঘদিন যাবত ব্যক্তিগত বিরোধ ছিল পাশাপাশি ৮ ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচনে আব্দুল হালিম নির্বাচনে অংশ নেন এবং ভিকটিম জামাল উদ্দিন নির্বাচনে অংশ গ্রহণ করে নির্বাচনে আব্দুল হালিম হেরে যাওয়ায় ব্যক্তিগত আক্রোশ ও ক্ষোভে ফুঁসছে অভিযোগক্ত আব্দুল হালিম।
তারই ধারাবাহিকতায় গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাশ্রুত হলে শুরু হয় অভিযোগক্ত আব্দুল হালিম এর ক্ষমতার দাপট এরপর থেকে ইউপি সদস্য জামাল উদ্দিন কে হাটে ঘাটে মাঠে রাস্তায় দোকানে এবং ইউনিয়ন পরিষদ ও লাঞ্ছিত করে আসছে আব্দুল হালিম জানান ভিকটিম জামাল উদ্দিন।এদিকে লামা থানায় অভিযোগকারী ভিকটিম ইউপি সদস্য জামাল উদ্দিনের ছোট বোনের জামাই আব্দুল আজিজ জানান ঘটনার পর থানায় অভিযোগ দেয়ার কারণে আমাকে বিভিন্ন মহল থেকে হুমকি দিয়ে আসছে অভিযোগক্তরা তিনি দাবি করেন একজন অসহায় মোটরসাইকেল আরোহী আমি থানায় লিখিত অভিযোগ করায় আমাকে অভিযোগ প্রত্যাহারের জন্য ভয়-ভীতি দেখানো হচ্ছে তিনি প্রশাসনের কাছে নিরাপত্তা ও উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক ন্যায় বিচার দাবী করেন বাদী আব্দুল আজিজ।
এ বিষয়ে জানতে অপর ভিকটিম রেহেনা আক্তার এর সাথে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি।
এদিকে লামা থানায় আব্দুল আজিজ এর ১ নং অভিযোগক্ত আব্দুল হালিম কে প্রশ্ন করা হলে তিনি উক্ত ঘটনার বিষয়ে কোনো সদুত্তর দেননি তবে রাজনৈতিক প্রতিহিংসার কথা শিকার করেছেন তিনি অভিযোগক্ত আব্দুল হালিম।
উক্ত বিষয়ে জানতে লামা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শাহজাহান কামাল বলেন উভয় পক্ষের অভিযোগ গ্রহণ করা হয়েছে ঘটনা রহস্য উদঘাটনের বিষয়ে তদন্তের এর অপরাধের মাত্রা অনুযায়ী দুশিদের বিরুদ্ধে আইন অনুযায়ী অবস্থান নেয়া হবে তিনি আরো জানান উক্ত বিষয়ে রাজনৈতিক প্রভাব বিস্তার এবং পক্ষপাত করা হবে না নিরপেক্ষতার সাথে দুশীদের কে বিব্যচনা করা হবে।
ঘটনার বিষয়ে আরো জানতে কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ি দায়িত্বরত তদন্তকারী অফিসার এসআই দিপন বলেন উভয় পক্ষ লামা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ঘটনার সত্যতা প্রসঙ্গে তদন্ত চলমান আছে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

