(এস এম শাহ ইমরান কনক, বোচাগঞ্জ) দিনাজপুরের বোচাগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকাল ৮ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বোচাগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে ৪নং ওয়ার্ড বোচাগঞ্জ উপজেলার সদস্য হিসেবে আ’লীগ সমর্থিত প্রার্থী মোঃ শাহ নওয়াজ তালা মার্কায় ৫৮ টি ভোট পেয়ে জয়লাভ করে এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ জুলফিকার আলি ভুট্টো হাতি মার্কায় ৩২ টি ভোট পেয়েছে। স্বতন্ত্র প্রার্থী মোঃ রেজাউল গণি টিউবওয়েল মার্কায় ৩ টি ভোট পেয়েছে।

বিরল ও বোচাগঞ্জ সংরক্ষিত মহিলা সদস্য পদে বোচাগঞ্জে ৪৪ টি ভোট পেয়ে জয়লাভ করেছে আ’লীগ সমর্থিত প্রার্থী মোছাঃ বিলকিস পারভিন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ৪১ টি ভোট পেয়েছে এবং স্বতন্ত্র প্রার্থী হাছিনা মাইক মার্কায় ৮ টি ভোট পেয়েছে।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ