নিজস্ব প্রতিবেদন :

পিরোজপুরের ভান্ডারিয়ায় এক কেজি ৮শ গ্রাম গাঁজা সহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব ৮)
সোমবার (৩ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফায়ার সার্ভিস অফিসের সামনে থেকে মাকসুদা আক্তার (২৬) নামের এক নারী মাদক কারবারিকে আটক করে র‍্যাব ৮। আটককৃত মাকসুদা আক্তার উপজেলার ৭নং ওয়ার্ডের দক্ষিণ ভান্ডারিয়ার বাসিন্দা মৃত মাজেদ হাওলাদার মেয়ে ও একই গ্রামের মোঃ সলেমান হাওলাদার এর স্ত্রী।
র‍্যাব ৮ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ভান্ডারিয়ায় ফায়ার সার্ভিস অফিসের সামনে বরিশাল টু ভান্ডারিয়া সড়কে একজন মহিলা মাদকজাতিয় দ্রব্য নিয়ে অবস্থান করছে। পরে কৌশলগত ভাবে ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তার কাছ থেকে ১কেজি ৮শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস জানান, আসামী মাকসুদা আক্তারকে থানায় সোপর্দ করেছে র‍্যাব। র‍্যাব ৮ বরিশালের সিপিএসসির ডিএডি মোঃ মনিরুল ইসলাম বাদি হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ