মাদক মামলার তালিকা ভুক্ত আসামি গ্রেফতার -১১

আদমদিঘী,জয়পুরহাট সদর, নওগাঁ সদর, এবং রেলওয়ে থানার সর্বমোট ১১ টি মাদক মামলার তালিকা ভুক্ত আসামি গ্রেফতার।
বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম স্যারের দিকনির্দেশনায় চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে অদ্য ইং ২৪-৮-২০২২ ফজরের নমাজের পর হতে অত পেতে আদমদিঘী থানার একটি দক্ষ পুলিশ টিম সকাল বেলায় অভিযান পরিচালনা করে চা বাগান এলাকা হতে, আদমদিঘী থানা, জয়পুরহাট সদর থানা, নওগাঁ সদর থানা, এবং রেলওয়ে থানার সর্বমোট ১১ টি মাদক মামলার আসামি এবং জেলা পুলিশের তালিকাভুক্ত মাদক সম্রাজ্ঞি রহিমা বেগম শুটকি (৫০) স্বামী নজরুল ইসলাম, গ্রাম শান্তাহার চা বাগান থানা- আদমদীঘি, জেলা বগুড়া। ৩ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১১৪ পিস এ্যাম্পল, ১৫ পিচ ফেনসিডি সহ হাতেনাতে গ্রেফতার করা হয় । এ বিষয়ে নিয়মিত মাদক মামলা রুজু করে অদ্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপর একটি ধষনের চেষ্টার আসামিকে গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

