মাদারীপুরের কালকিনিতে স্থানীয় আওয়ামী লীগ নেতার এক এসএসসি পরিক্ষার্থী মেয়েকে দীর্ঘদিন যাবৎ ইভটিজিং করে আসছে স্থানীয় কিছু বখাটে। এই ইভটিজিং এর প্রতিবাদ করায় ওই শিক্ষার্থীর বাবা আওয়ামী লীগ নেতা ও তার ভাই ছাত্রলীগ নেতার উপর হামলা চালিয়ে মারপিট করে আহত করেছে ইভটিজার শুভ বেপারী ও আজিজুল বেপারীসহ তার ৫ বন্ধু। এই ঘটনায় আহত আওয়ামী লীগ নেতা বাদী হয়ে বখাটে শুভ ও আজিজুলসহ ৬ জনের নামে থানায় একটি মামলা দায়ের করেন। পরে থানা পুলিশ অভিযান চালিয়ে আসামী বখাটে আজিজুল বেপারীকে গ্রেফতার করেন। এদিকে মামলা তুলে নিতে বাদীকে আসামী পক্ষের লোকজন প্রতিনিয়ত হুমকী-ধামকী দিয়ে আসছে বলে ওই আওয়ামী লীগ নেতার অভিযোগ। আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ভূক্তভোগী পরিবার। মামলা ও ভূক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার উত্তর রমজানপুর মাধ্যমিক বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরিক্ষার্থী স্থানীয় আওযামী লীগ নেতার মেয়ে বিদ্যালয়ে প্রাইভেট পড়ে বাড়ি ফিরার পথে একই এলাকার উত্তর রমজানপুর গ্রামের জাহান শাহ বেপারীর বখাটে ছেলে শুভ বেপারী ও নাসির বেপারীর ছেলে আজিজুলসহ বেশ কয়েকজন মিলে ঐ শিক্ষার্থীর হাত ধরে টানা হেঁচড়া করে। এই ঘটনা জানতে পেরে প্রতিবাদ করায় গত বৃহস্পতিবার ওই শিক্ষার্থীর বাবা আওয়ামী লীগ নেতা ও তার ভাই ছাত্রলীগ নেতার উপর হামলা চালিয়ে মারপিট করে আহত করেছে ইভটিজার শুভ বেপারী ও আজিজুল বেপারীসহ তার ৫ বন্ধু। এই ঘটনায় আহত আওয়ামী লীগ নেতা বাদী হয়ে বখাটে শুভ ও আজিজুলসহ ৬ জনের নামে থানায় একটি মামলা দায়ের করেন। পরে থানা পুলিশ অভিযান চালিয়ে আসামী বখাটে আজিজুল বেপারীকে গ্রেফতার করেন। এদিকে মামলা তুলে নিতে বাদীকে প্রতিনিয়ত হুমকী-ধামকী দিয়ে আসছে আসামী পক্ষ। আওয়মী লীগ নেতা বলেন, আমার মেয়েকে ইভটিজিং করায় আমি বাদী হয়ে বখাটে শুভ ও আজিজুলসহ ৬ জনের নামে থানায় একটি মামলা দায়ের করেছি। আসামী পক্ষ এখন আমাকে মামলা তুলে নেয়ার জন্য প্রতিনিয়ত হুমকী-ধামকী দিয়ে আসছে। তাই আমি এখন পরিবার নিয়ে আতঙ্কে আছি। এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন বলেন, ইভটিজিং এর ঘটনায় থানায় মামলা হয়েছে। এবং আসামী আজিজুলকে গ্রেফতার করা হয়েছে।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ