মাদারীপুরে র‌্যাব-৮, সিপিসি-৩,ক্যাম্পের একটি বিশেষ আভিযানে সোমবার বিকালে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার ভাঙ্গা গোলচত্তর কৃষি মার্কেট এর সামনে হতে মোঃ মারুফ হোসেন(২২), পিতা-মোঃ আনোয়ার হোসেন, মাতা-লিপি বেগম, মোঃ নাইমুল হাসান(২৬), পিতা-মোঃ নাজমুল মোরশেদ মাসুদ, মাতা-আসমা বেগম, উভয় সাং গোয়াল চামট(ওয়ার্ড নং-০৮) নামে ২জন মোটর সাইকেল চোর এবং লাল রংয়ের নাম্বার প্লেট বিহীন ১৫০ সিসি এ্যাপা সি চোরাই মোটর সাইকেল চোরকে হাতে নাতে আটক করে।
এসময় আটককৃত আসামীদের নিকট হতে চোরাই মোটর সাইকেল ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি মোবাইল এবং ০৪টি সীমকার্ড উদ্ধার করা হয়েছে। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে তাহারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান থেকে চোরাই মোটর সাইকেল সংগ্রহ করে বিক্রয় করে।পরে চোরাই মোটর সাইকেল ও অন্যন্যা আলামতসহ ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে ফরিদপুরের ভাঙ্গা থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ