মাদারীপুরে শুভসংঘের উদ্যোগে চিকিৎসার জন্য অর্থ,ঔষধ ও ফল বিতরণ

মাদারীপুরে শুভসংঘের উদ্যোগে মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে ২নং শকুনি এলাকায় শুভসংঘের নিজস্ব অফিসে একজন মাকে চিকিৎসার জন্য নগদ অর্থ ও একজন প্রতিবন্ধী গর্ভবতীর জন্য ওষুধ বিতরণ করা হয়েছে। শুভসংঘ মাদারীপুর জেলা কমিটির উদ্যোগে নকশি কাথার সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুভসংঘের মাদারীপুর জেলা কমিটির সভাপতি এসএম আরাফাত হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মাই টিভির সাংবাদিক মো. মাসুদুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশী, সাংবাদিক জাহিদ হাসান, কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি ওহিদুজ্জামান কাজল, শুভসংঘের সাধারণ সম্পাদক নুসরাত জাহান মারিয়া, সহ সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, সুমন হোসেন, নুরুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, পারভেজ, ফারজানা আক্তার মুন্নি, সিমিসহ শুভসংঘের সদস্যরা।
এ সময় শুভসংঘের উপদেষ্টা ইতালী প্রবাসী ওয়াদুদ মিয়া (জনি মিয়া) এর পাঠানো ১০ হাজার টাকা মাদারীপুর শহরের শকুনি এলাকার ডালিয়া আক্তারকে চিকিৎসার জন্য দেয়া হয়।
এর আগে শুভসংঘের উপদেষ্টা কামরুল হাসান, সভাপতি এসএম আরাফাত হাসান ও সমাজসেবক নাঈম হোসেন সেলিমের দেয়া টাকা থেকে মাদারীপুর সদর উপজেলার করদি গ্রামের প্রতিবন্ধী গর্ভবতী নাদিরাকে ওষুধ, ফল ও অন্যান্যা খাবার দেয়া হয়েছে।

