রাঙামাটিতে বখাটের হাতে শিশু ধর্ষিত, মামলা দায়ের বাধা নারী সংগঠনের

রাঙামাটি শহরের ফিসারী ঘাট বাস টার্মিনাল এলাকায় বখাটে যুবকের হাতে কর্মজীবী মহিলার শিশু কন্যা ধর্ষিত হয়েছে। বুধবার দিনগত রাতে ঘটনা ঘটলেও আলমত বিনষ্টে একটি নারী সংস্থার বিতর্কিত ভুমিকার আভিযোগ তুলেছে ভিকটিম পরিবার।
পুলিশ ও ভিকটিম পরিবার জানিয়েছে, শহরের ফিসারী ঘাট বাস টার্মিনাল এলাকায় গত বুধবার দিনগত রাতে কর্মজীবী মহিলার ১৩ বছর বয়েসী শিশু কন্যা সাগরিকা বেগম (ছদ্মনাম) কে গৃহে একা পেয়ে এলাকার বখাটে যুবক মো. সুজন তালুকদার জোর জবরদস্তি ধর্ষণ করে পালিয়ে যায়। ভিকটিমের মা থেকে ঘরে ফিরে দেখে তার আদরের মেয়ের সর্বনাশ হয়ে গেছে। ঘটনা জানতে চাইলে শিশুটি তার মাকে সবকিছু খোলসা করে বলে। বিস্তারিত শোনার পর আইনী পদক্ষেপ গ্রহণ করতে চাইলে, সমাধানের নামে স্থানীয় একটি বিতর্কিত নারী সংগঠন এলাকার বখাটেদের নিয়ে কালক্ষ্যাপন করতে থাকে। চক্রটি ধর্ষককে রক্ষায় তালবাহানা করছে বুঝতে পেরে ভিকটিমের মা শনিবার রাঙামাটি কোতয়ালী থানায় ধর্ষণ মামলা দায়ের করে। সেই সুত্রে কোতয়ারী থানার এসআই ক্যহ্লাচিং মারমা রোববার বিকেল আনুমানিক ৫টার সময় তার টীম নিয়ে অভিযান চালিয়ে ধর্ষক মো. সুজন তালুকদার (২৪)কে আটক করতে সক্ষম হয়। আটক যুবক স্থানীয় মৃত দীল মো. তালুকদার’র ছেলে। তাকে সোমবার সকালে আদালতে তোলা হবে বলে জানিয়েছে সূত্রটি।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিমের ডাক্তারী পরীক্ষা করানো হয়েছে। তদন্ত হচ্ছে। মেডিক্যাল রিপোর্ট ও তদন্তের পর বিস্তারিত জানা যাবে।।

