মাদারীপুর জেলা প্রধান

মাদারীপুরের রাজৈরে র‌্যাব পরিচয়ে দিন-দুপুরে ৫ লক্ষ টাকা ছিনতাই করে পালানোর সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত প্রাইভেটকারের চালকসহ ৪ ছিনতাইকারীকে ধরে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।মঙ্গলবার সকালে গিয়াস শেখ (৪০) নামের একজন ও তার শাশুরী মিনারা বেগম (৫০) কে নিয়ে টেকেরহাট উত্তরা ব্যাংক থেকে ৫ লক্ষ টাকা নিয়ে বাড়িতে যাওয়ার পথে তাদের ভ্যান গাড়ির গতি রোধ করে টাকাসহ গিয়াস শেখকে তুলে নিয়ে যায়। এ সময় সাথে থাকা তার শাশুড়ি চ্যাঁচামেচিতে এলাকাবাসী এগিয়ে আসলে প্রতারক চক্র থেকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
আটকৃত চালকসহ ৪ ছিনতাইকারীরা হলো শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার গোপালপুর গ্রামের জব্বার খার ছেলে আলমগীর খান (৩৫), পটুয়াখালী জেলার গলাচিপা চর কাজল গ্রামের নুর ইসলামের ছেলে রাসেল মাতুব্বর (৩৪), মাদারীপুরে শিবচর উপজেলার দত্তপাড়া এলাকার বাবু মাতুব্বরের ছেলে জসিম মাতুব্বর (৩০) ও মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর গ্রামের মমিন সরদারের ছেলে আয়ুবালি সরদার (৪৫) । গুরুতর আহত এই ৪ ছিনতাইকারীকে পুলিশ পাহারায় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।
প্রসঙ্গত, ইতোপূর্বে টেকেরহাটস্থ ইসলামী ব্যাংক, আল আরাফা ব্যাংক, উত্তরা ব্যাংক থেকে উত্তোলিত টাকা নিয়ে বাড়ি ফেরার পথে বেশ কয়েকজন গ্রাহক এমনি ভাবেই ছিনতাইকারীদের কবলে পড়ে বড় অংকের টাকা খুইয়েছেন।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ