নাটোরের লালপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৪৭তম শাহাদত বার্ষিকী ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনায় ‘মৃত্যুঞ্জয়ী মুজিব এবং সংগ্রামী আদর্শিক নেতা’ শীর্ষক আলোচনা সভা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

আজ শুক্রবার (২৬ আগস্ট) উপজেলার আড়বাব ইউনিয়নের মুরদহ গ্রামে হাফিজ-নাজনিন ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে ৫ হাজার টাকা, সনদপত্র ও ক্রেষ্ট প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগদান করেন, দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। ফাউন্ডেশনের সহসভাপতি মো. আনিছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাবেক ব্যাংক কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরীফ আল রাজিব, অতিরিক্ত পুলিশ সুপার (সিংড়া সার্কেল) জামিল আখতার, আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক হীরেন্দ্রনাথ প্রামানিকসহ প্রশাসনিক, রাজনৈতিক, ব্যবসায়ী, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ। অনুষ্ঠান শেষে দুপুরে ফাউন্ডেশন চত্ত্বরে কাঙ্গালিভোজের আয়োজন করা হয়।

উল্লেখ্য ফাউন্ডেশনের পাঁচ ভাই মিলে পিতা-মাতার নামে ‘হাফিজ-নাজনিন ফাউন্ডেশন’ ২০১৬ সালে প্রতিষ্ঠা করেন শাহ মিজান শাফিউর রহমান। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী আলোকচিত্রের মাধ্যমে ব্যাপক প্রচারণা, করোনাকালীন সময়ে অক্সিজেন সিলিন্ডার প্রদান, কুয়েতি ট্রাস্টের সহায়তায় নির্মাণ করেছে ২১টি মসজিদ, ৩০০টি গ্রামে ৬ শতাধিক নলকূপ, মাদরাসা, স্কুল সংস্কার ও কম্পিউটার ল্যাব স্থাপন, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, সেলাই মেশিন বসিয়ে আউটলেট তৈরি, রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে ফাউন্ডেশন।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ