তুহিনুর রহমান (ঝিনাইদহ প্রতিনিধি) ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ নুর আলী কলেজ শেখ রাসেল দিবস উপলক্ষে ১৮ ই অক্টোবর সকাল ১০ ঘটিকায় কলেজের হলরুমে আলোচনা সভা দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকার করেন জনাব মোঃ আনোয়ারুল আজিম (আনার) , সংসদ সদস্য ঝিনাইদহ-৪,সভাপতিত্ব করেন জনাব সাদিয়া জেরিন, উপজেলা নির্বাহী অফিসার, কালিগঞ্জ , ঝিনাইদাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ ভদ্র,অবসরপ্রাপ্ত সরকারি অধ্যাপক, আমিন উদ্দিন ও জোহর আলী কলেজ রামনগর ঝিনাইদহ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রীতা দাস,প্রভাষক বাংলা বিভাগ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাহমুদুল ইসলাম জ্যেষ্ঠ উপভাষক উৎপাদন ও ব্যবস্থাপনা এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন অঞ্জলি ঘোষ,প্রভাষক হিসাববিজ্ঞান বি এম টি শাখা।

স্বাগত বক্তব্য প্রদান করেন অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব রাশেদ সাত্তার তরু। শেখ রাসেল সম্পর্কে শিক্ষার্থীদের মধ্য থেকে আলোচনা করেন মানবিক বিভাগের ছাত্র মোঃ হুসাইন আহমেদ এবং ছাত্রী মোরসালিনা মুন্নি। শিক্ষকদের পক্ষ থেকে আলোচনা করেন শামসুজ্জামান খান, জ্যেষ্ঠ প্রভাষক ইংরেজি বিভাগ এবং ইসলামের ইতিহাসের সহকারী অধ্যাপক জনাব মাসুদ সাজ্জাদ।

শেখ রাসেল দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে প্রতিষ্ঠানটি প্রতিযোগিতার মধ্যে যে বিষয়গুলো ছিল তা হলো , শেখ রাসেল সম্পর্কে রচনা,কুইজ,দেওয়ালিকা ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা ।প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অধ্যক্ষ জনাব রাশেদ সাত্তার তরু।

এছাড়াও গত ১৭ই অক্টোবর শেখ রাসেল দিবস উপলক্ষে মোবারকগঞ্জ সুগার মিল মাধ্যমিক বিদ্যালয়ে কালীগঞ্জ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন কালীগঞ্জ। উক্ত প্রতিযোগিতায় শহীদ নুর আলী কলেজের মানবিক বিভাগের ছাত্র মোঃ হুসাইন আহমেদ প্রিয় শেখ রাসেল বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় অংশগ্রহণ করে উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেন। সেই উপস্থাপনাটি অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে সকল শিক্ষার্থীদেরকে দেখানো হয়।

সর্বশেষ দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা করা হয় । দোয়া মাহফিল পরিচালনা করেন রওশন কবির, জেষ্ঠ প্রভাষক জীববিজ্ঞান।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ