জাকির আহম্মদ জিম
বগুড়া প্রতিনিধি:

৮অষ্টোবর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বগুড়ার শাজাহানপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত প্রেসক্লাবের এই ভোট গ্রহনণ অনুষ্ঠিত হয়। ১১ টি পদের বিপরীতে ২৩ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন।
এদিন সকাল থেকেই প্রেস ক্লাব চত্বরে উৎসবমূখর পরিবেশ বিরাজ করে। নির্বাচনে ৩৭ জন সদস্যদের মধ্যে ৩৬ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাহবুবুল হোসেন ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে সাজেদুর রহমান সবুজ ও আবুল কালাম আজাদ সমান সংখ্যক(১৭) ভোট পান।পরে লটারি মাধ্যমে সাজেদুর রহমান সবুজ সভাপতি নির্বাচিত হন।
সহ-সভাপতি পদে আরিফুর রহমান মিঠু ১৫, শাহীন আলম ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম দুই প্রতিদ্বন্দী মেজবাউল আলম ১২ ও ওমর ফারুক ১৩ ভোট পান।
সাধারন সম্পাদক পদে নজরুল ইসলাম মিলন পেয়েছেন ১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী জিয়াউর রহমান জিয়া পেয়েছেন ১১ ভোট, যুগ্ম-সাধারন সম্পাদক পদে রুমেল আশরাফ শিপলু পেয়েছেন ২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী জাকারিয়া আলম পেয়েছেন ৯ ভোট।
কোষাধ্যক্ষ পদে দুলাল হোসেন পেয়েছেন ১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী মাইনুল ইসলাম সরকার ১৬ ভোট পেয়েছেন।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে গোলাম আযম শামীম পেয়েছেন ২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী মিজু আহম্মেদ পেয়েছেন আট ভোট পেয়েছেন।
নির্বাহী সদস্য পদে সফিকুল ইসলাম (২০), সুচন্দন সরকার (১৮) ও ছানোয়ার হোসেন (১৬) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়াও দপ্তর সম্পাদক পদে মুঞ্জুরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ