শোষণের চাই অবসান খাস জমির অধিকার ভুমিহীন জনতার

খেটে খাওয়া মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়েছে ঐ যোয়াদ্দার,আইনেও পাই না আশ্রয়
তাই সংগ্রাম পেতে চাই অধিকার,
তাই থাকবো একই ভূখন্ডের একই মানুষ
মোরা পাই না যে শ্রমের দাম,
সংখ্যাগরিসঠ হয়েও তবু মোরা হচ্ছি অপমান
ভূমি অফিসের জটিলতা অফিস ফাইলে
বাঁধা লাল ফিতা প্রতিবাদে তাই মোরা সোচ্চার,
উন্নয়নের সাথে সম্পৃত সরকারি নীতিমালা সবই আছে শুধু বাস্তবায়নে দুর্নীতি
এদেশের ভুমিহীন নীর হারা মানুষের নেই কোন মান ফিরিয়ে দিতে হবে গরিবের অধিকার,
শোষণের চাই অবসান সঠিক প্রয়োগ চাই
সরকারি নীতি উৎখাত চাই মোর ঘুষ দুর্নীতি
তা না হলে প্রতিবাদ হবে বার বার ভিটে মাটি হারা ভুমিহিন মোরা
বিত্ত্বশালীরা সবাই করে অবহেলা!
দুখের বোঝা টানছি সবাই
এ যে কেমন নিষ্ঠুর খেলা ?
শতাব্দীটা পেরিয়ে গেল
তবু মোরা পেলাম নাকো অধিকার,
জগত জুড়ে চলবে কত
ভুমিহিনদের উপর ঘোর অনাচার ?
এখনও দেখি মানুষের বুকে
পশুদের ভয়ানক লাথি,
আমরা ভুমিহিন সবাই না খেয়ে মরি
আর পশুরা খেয়েদেয়ে হচ্ছে হাতি!
আর কত ঠকাবে ভুমিহিনদের ?
আর কত কষবে লাভের হিসাব?
মেহনতী-মানুষগুলো
বয়ে বেড়াবে আর কত অভাব ?
নিজের স্বার্থে তোমার মাঝে
ঝুলছে এখন বড় ঝোলা,
খাচ্ছো সবই পরম সুখে
তুমি যে ব্যাঙ মস্ত কোলা!
আর কত খাবে গরিবের ধন
এমনভাবে কেড়ে-কেড়ে?
গরিব বুঝি বাঁচতে জানে না
তোমাদের মতো রক্তচোষা মেরে?
ফিরিয়ে দাও এখনই তুমি
ভুমিহিনদের ন্যায্য অধিকার,
আর সেবার নামে কর বন্ধ
তোমাদের যাবতীয় অবিচার।

