শ্রমিকদের না জানিয়ে কারখানা অনির্দিষ্ট কালের বন্ধ এবং মালিকানা পরিবর্তনের গুজবে শ্রমিকদের বিক্ষোভ আজ ১৩ অক্টোবর ২০২২ ইং তারিখে সাভারের আশুলিয়ায় অবস্থিত ডাইনেস্টিক সোয়েটার বিডি লিমিটেড নামের একটি তৈরী পোশাক কারখানার মালিকানা পরিবর্তন হয়েছে এমন গুজবে রাস্তায় নেমে এসেছে শ্রমিকরা। শ্রমিকদের দাবি ১২ অক্টবর ২০২২ ইং তারিখে দিবাগত ১১ ঘটিকায় বাংলাদেশ শ্রম আইনের ১৩/১ ধারায় নোটিশ লাগিয়ে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন যা পূর্বপরিকল্পিত। হঠাৎ করে কারখানা বন্ধ ঘোষণা করায় দিশাহারা হয়ে পরেছেন শ্রমিকরা প্রতিবাদে বিক্ষোভ করেন। আশুলিয়া অবস্থিত ডাইনেস্টি সোয়েটার বিডি লিমিটেড, বেআইনিভাবে মালিকানা পরিবর্তন হয়েছে দাবি শ্রমিকদের। শ্রমিকের মিছিল সহকারে এসে উত্তরার বিজিএমইএ সভাপতি বরাবর লিখিত দরখাস্ত প্রদান করেন।dailyworkersrights24.com/wp-content/uploads/2022/10/FB_IMG_1665690222299-300×169.jpg” alt=”” width=”300″ height=”169″ class=”alignnone size-medium wp-image-3771″

কিন্তু শ্রমিকরা বলেন মালিকানা পরিবর্তনের বিষয়ে প্রতিষ্ঠানের কেউ অবগত করেনি। শ্রমিকদের মনে চাকুরীর নিশ্চয়তা নিয়ে সংশয় সৃষ্টি হয়,যার কারণে শ্রমিকরা বিজিএমইএ অবস্থান করে বিক্ষোভ করছেন।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ