গতকাল ২৩ শে সেপ্টেম্বর বিকাল ৪.০০ ঘটিকায়,গাজীপুরের, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট রোডে

বাংলাদেশ ন্যাশনাল লেবার ফেডারেশন গাজীপুর জেলার রাজেন্দ্রপুর শিল্প অঞ্চল কমিটির উদ্যোগে শ্রমিকদের রেশনিং ব্যবস্থা চালু মহার্ঘ ভাতা চালু সহ নতুন মজুরি বোর্ড গঠন করে অবিলম্বে সময় উপযোগী ন্যূনতম মজুরি ঘোষণা করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দ্রব্যমূল্য সহ সবকিছুর দাম বৃদ্ধি উল্লেখ করে
নেতৃবৃন্দ বলেন অবিলম্বে নতুন মজুরি বোর্ড গঠন করে সময় উপযোগী ন্যায্য ন্যূনতম মজুরি ঘোষণার দাবি,শ্রমিকদের রেশনিং ব্যবস্থা ও মহার্ঘ ভাতা চালু করার দাবি জানানো হয়।
নেতারা আরও বলেন শ্রম আইন সংশোধনের নামে কালো আইন করার পাঁয়তারা করছেন একটি মহল।
নেতারা অভিযোগ করে বলেন সাম্প্রতিককালে শ্রম আইন সংশোধনের নামে নারী শ্রমিকদের প্রসূতিকালীন সুবিধা কমানোর অভিযোগ তুলেছেন।
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সহ দ্রব্যমূল্যের আকাশ চুম্বি মূল্য বৃদ্ধি পেয়েছে শ্রমজীবী মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, শ্রমিকরা যে কোন সময় আন্দোলনমুখী হতে পারে জেনে মালিকরা কৌশল হিসেবে শ্রমিকদের দৃষ্টিভঙ্গি ভিন্ন ভিন্ন দিকে সরাতে কাজ না থাকার অজুহাত দিয়ে শ্রমিকদেরকে পাঁচটায় পাঁচটায় ছুটি দিচ্ছেন। এমনকি অডার না থাকার অজুহাত দিয়ে পুরাতন শ্রমিকদেরকে বে- আইনী ভাবে ছাটাই করছেন বলে অভিযোগ করেন নেতারা।

মানববন্ধন শেষে
বাংলাদেশ ন্যাশনাল লেবার ফেডারেশন গাজীপুর জেলা রাজেন্দ্রপুর শিল্পাঞ্চল কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়।

সংগঠনটির গাজীপুর জেলা সভাপতি নাদিম ভাণ্ডারীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রমিক নেত্রী মরিয়ম আক্তার, আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর মহানগর কমিটির সংগ্রামী সভাপতি,শফিউল আলম,

স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের রেবেকা, মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশন এর গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক সাগর আহম্মেদ বাদশা মিয়া,বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগর কমিটির,দপ্তর সম্পাদক, সেলিনা রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ