সাংবাদিক জাতির বিবেক সাংবাদিকদের উদ্দেশ্যে এসপি ফয়েজ আহমেদ

নেত্রকোণায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ আগস্ট) দুপুরে নেত্রকোণা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশ এ মতবিনিময় সভার আয়োজন করে।
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে নবাগত পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ বলেন, সংবাদপত্র হলো সমাজের দর্পণ, আর সাংবাদিকরা হলেন জাতির বিবেক। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মতবিনিময় সভায় তিনি নেত্রকোণাকে মাদক, জুয়া, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ সকল শ্রেণি পেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, সদর সার্কেল মোরশেদা খাতুন, মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার সাকের আহম্মেদ প্রমুখ।

