আহসান হাবিব স্টাফ রিপোর্টারঃ

সাভারে একটি সূতা তৈরির কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের তিতাস ফোর্স ও ভিজিল্যানস টিম এ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেন। রোববার দুপুরে সাভার পৌর এলাকার কাতলাপুর মহল্লার ইমপ্রেস থ্রেড এন্ড এক্সসরিজ কারখানায় এ অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করণ করা হয়।
এলাকাবাসী জানায়, ওই কারখানার মালিক সোহেল মিয়া প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তিতাসের মূল লাইন থেকে কারখানায় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে শ্রমিকদের দিয়ে সূতা তৈরি করে আসছিলো। যার ফলে ওই কারখানার আশপাশের অনেক বাড়ির লোকজন চুলায় গ্যাসের চাপ কম পেত। পরে আজ রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিত্বে ওই কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করণ করেন তিতাস ফোর্স ও ভিজিল্যানস টিম।

এসময় তিতাসের কর্মকর্তারা প্রথমে যে রুমে অবৈধ গ্যাস সংযোগ ছিলো সেই রুমে প্রবেশ করতে চাইলে বাধা প্রদান করেন ও তালা খুলতে অপরগতা প্রকাশ করেন। পরে মালিকপক্ষ নমনীয় হয়ে রুমের তালা খুলে দিলে তিতাসের লোকজন অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ করেন ও মালামাল জব্দ করেন। অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার অভিযোগে কারখানাটির তিন মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি নিয়েছেন তিতাস কৃতপক্ষ। এদিকে কারখানাটির ভিতরে মালিকপক্ষ গ্যাস সিলিন্ডারের বোতল রেখেছিলো যাতে করে মানুষ বুঝতে পারে যে তারা বোতল গ্যাস ব্যবহার করছেন। এলাকাবাসী রাষ্ট্রীয় সম্পদ চুরি করা ওই কারখানার তিন মালিকের কঠোর শাস্তি দাবি করেছেন।

এসময় তিতাস ফোর্স ও ভিজিল্যানস টিমের উপ ব্যবস্থাপক প্রকৌশলী হাসান শাহরিয়ার, সহকারী ব্যবস্থাপক প্রকৌশলী মাহদিন খান তানভীর, তৌহিদুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ