সাভারের গেণ্ডা বাসস্ট্যান্ড এলাকায় গাড়িচাপায় মো. বাছিদ (২৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

শনিবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বাছিদ শরীয়তপুর জেলার সুচিগঞ্জ থানার আব্দুর রশিদের ছেলে।

 

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আজিজুল হক জানান, রাতে ঢাকাগামী একটি মোটরসাইকেলকে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাছিদের। পরে মোটরসাইকেলটিসহ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

তিনি আরও জানান, অজ্ঞাত সেই পরিবহনটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে। সেইসঙ্গে নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ