সাভার হিউম্যান হেল্পিং সোসাইটি’র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সাভার পৌরসভার আইচানোয়াদ্দা মোল্লা বাড়ি মাদ্রাসায় দোয়া মাহফিল, কোরআন খানি, আলোচনা সভার আয়োজন করা হয়।

পরে আলোচনা সভায় সংগঠনে সারা বছরের বিভিন্ন কর্মচিত্র তুলেধরা হয়। বর্তমানে সংগঠনটিতে ১৩০ জন সদস্য রয়েছে।
সংগঠনে প্রতিষ্ঠাতা তাজ খান নাঈম বলেন, সাভার হিউম্যান হেল্পিং সোসাইটি’র একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন। আমার মানবতার সেবায় সবসময় নিয়োজিত আছি। করোনা ভাইরাসের সংক্রমণের শুরু থেকে অসহায় মানুষ পাশে দাঁড়িয়েছি।
এছাড়াও ধারাবাহিক ভাবে গরিব শিক্ষার্থীদের পড়ালেখা দায়িত্ব, ঈদের সময় অসহায় মানুষের পাশে দাড়ানোসহ বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড ভূমিকা পালনের চেষ্টা করে যাচ্ছে আমাদের সংগঠন।

সেই সাথে রক্ত দান কর্মসূচি ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদে সামাজিক জনসচেতনতা গড়ে তুলতেও সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আশাবাদী সাভার হিউম্যান হেল্পিং সোসাইটি সব সময় অসহায় মানুষের পাশে থাকবে।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ